নিজ ভোটটিও না...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) এক সদস্য পদপ্রার্থী নিজের ভোটটিও পাননি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আবেদ আলী, ইসমাইল হোসেন ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা। গত শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে আঞ্জুয়ারা তাঁর ক্রিকেট ব্যাট প্রতীকে কোনো ভোটই পাননি। তিনি তাঁর পরাজয় নিশ্চিত জেনে নিজের ভোটটি তাঁর স্বামী ইসমাইল হোসেনের ফুটবল প্রতীকে দিয়েছেন। তবে এতেও তাঁর স্বামী জিততে পারেননি। জিতেছেন আবেদ আলী। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি