নিজামী, মুজাহিদ ও সাঈদী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।রমনা থানা পুলিশ প্রেসক্লাবের সামনে থেকে মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে। রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে এ খবর জানান।রাজধানীর শাহীনবাগের বাসা থেকে বিকেলে পুলিশ দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করে।আর ফরিদপুরে যাওয়ার পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আশুলিয়া থানা পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করে।এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আজ আদালত মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ মঙ্গলবার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।এ মামলার অন্য আসামি হলেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। মামলার আরেক আসামি ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।আমাদের আদালত প্রতিবেদক জানান, এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। অন্য তিনজন আসামি হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। এ মামলার আরেক আসামি ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।গত ২৮ এপ্রিল মামলার আসামিদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। ওই দিন নিজামীসহ অন্য আসামিরা হাজির না হওয়ায় মামলার বাদী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত আজ ২৯ জুন আসামিদের হাজির হওয়ার জন্য আবারও সমন জারি করেছিলেন। একই আদালত গত ৩০ মার্চও আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন।প্রসঙ্গত, গত ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন, যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে। এ অভিযোগে ২১ মার্চ মামলা করা হয়।