নিজামী, মুজাহিদ ও সাঈদীর জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিযবুত তাহরীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে উত্তরা থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন নাকচ করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।আজ সোমবার দুপুরে বিচারক এস কে এম তোফায়েল হাসান তাঁদের জামিনের আবেদন নাকচ করেছেন। উল্লেখ্য, আজ এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।নিজামী, মুজাহিদ ও সাঈদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রতিবেদন দাখিল না করায় আদালত আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ডিবি পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।