নিজামী, মুজাহিদ ও সাঈদীর রিমান্ড স্থগিতের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা, রমনা ও পল্টন থানায় করা একটি মামলাসহ তিনটি মামলায় জামায়াতের শীর্ষ তিন নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীর রিমান্ড স্থগিত আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ আদেশ দেন।গত ৩০ জুন পল্টন থানায় দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি এবং উত্তরা ও রমনা থানায় দায়ের করা দুটিসহ মোট তিনটি মামলায় আসামিদের দেওয়া রিমান্ডাদেশ স্থগিতের আবেদন জানান আইনজীবীরা। আদালত তা সরাসরি নাকচ করে দেন।এদিকে একই আদালতে জামায়াতের ৫০ নেতা-কর্মীর জামিনের আবেদন করলে এ আবেদনও না মঞ্জুর করেন আদালত।গত ৩০ জুন উত্তরা থানার মামলায় তিন দিন করে, পল্টন থানার একটি মামলায় তিন দিন করে এবং রমনা থানায় দায়ের করা একটি মামলায় চার দিনের রিমান্ডে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী।গত ২৯ জুন তাঁদের গ্রেপ্তার করা হয়।