নিজামী, সাঈদী ও রফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালত। মহানবী (সা.)-এর সঙ্গে মতিউর রহমান নিজামীর তুলনা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আজ বৃহস্পতিবার দায়ের করা একটি মামলায় মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান এ রায় দেন। মামলাটির বাদী ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দপ্তর সম্পাদক চৌধুরী রায়হান।