নিজামী ও সাকাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির নেতা আবদুল আলিমকেও গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে।আজ বুধবার বিকেলে আবেদন দুটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের জানান।