নিজামী-মুজাহিদকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি পক্ষের একজন আইনজীবী এ জিজ্ঞাসাবাদ দেখতে পারবেন, তবে শুনতে পারবে না না। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ অনুমতি দেন। আজ বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়ে শেষ হয় দুুপুর সোয়া ১২টায়।ট্রাইব্যুনাল জানায়, কারাগারে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ করা যাবে। নিজামী ও মুজাহিদ প্রত্যেককে এক দিন করে জিজ্ঞাসাবাদ করা যাবে। গত ২৩ মার্চ নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আর ২৭ মার্চ মোহাম্মাদ মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ট্রাইব্যুনালে আবেদন করা হয়।