নিজামী-মুজাহিদের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মজিবুর রহমান মিয়া সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি খারিজ করে দেন।দুদকের কৌঁসুলি এম এ আজিজ খান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘তাঁদের দুজনের করা বাতিল আবেদন খারিজ করে রায় দিয়েছেন আদালত। ফলে তাঁদের বিরুদ্ধে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।’এর আগে ২৪ নভেম্বর এক আদেশে আপিল বিভাগ ১৫ ডিসেম্বরের মধ্যে রুলটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন।জামায়াতের নেতাদের কৌঁসুলি প্রথম আলো অনলাইনকে বলেন, ‘হাইকোর্ট বাতিল আবেদন খারিজ করে রায় দিয়েছেন। আমরা রায় মানি। তবে হাইকোর্টের এই রায় ভুল।’ এ রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে বলে জানান তিনি।২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক। পরে ওই মামলা বাতিল চেয়ে জামায়াতের দুই নেতা হাইকোর্টে পৃথক বাতিল আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ১২ নভেম্বর হাইকোর্ট তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল জারি করেন। এ আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। আর গত ২৪ নভেম্বর আপিল বিভাগ দুদকের লিভ টু আপিল আবেদনটি নিষ্পত্তি করে দেন।