নিজামী-মুজাহিদের রুল হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে রুল হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টকে এই রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন। এর আগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করে দুদক। পরে ওই মামলা বাতিল চেয়ে এ দুই জামায়াত নেতা হাইকোর্টে পৃথক আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে ওই বছরের ১২ নভেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল।