নিজামীর কুশপুতুল পুড়িয়েছে ওলামা মাশায়েখ সংহতি পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে তুলনা করার প্রতিবাদ জানিয়েছে ওলামা মাশায়েখ সংহতি পরিষদ নামের একটি সংগঠন। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদের বিক্ষোভ শেষে নিজামীর কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা।গত বুধবার জামায়াতে ইসলামীর একটি আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে। তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, জামায়াত কখনোই ইসলামের পথের দল না। ইসলামের ভুল ব্যাখ্যা করে তারা সহজ-সরল মানুষদের বিভ্রান্ত করছে। তবে এবার নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করে জামায়াত চরম ধৃষ্টতা দেখিয়েছে। এর জবাব তাদের পেতে হবে।