নিজামীর কুশপুত্তলিকা দাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর তুলনা করার প্রতিবাদে ২৯ মার্চ সন্ধ্যায় গৌরনদী উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শেষে প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হারিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান, সৈকত গুহ, রেজাউল করিম, উজ্জ্বল বণিক, শামীম হোসেন, কামাল হোসেন প্রমুখ। সব শেষে বিক্ষোভকারীরা বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে নিজামীর কুশপুত্তলিকা দাহ করে।