নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন ২৭ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৭ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষ নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষ যুক্তি উপস্থাপনের জন্য সময় চাইলে ২৭ মার্চ দিন ধার্য করা হয়।এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৮ মার্চ দিন পুনর্নির্ধারণ করা হয়েছে। ভুল বোঝাবুঝির কারণে আজ কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।