নিজামীর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন অব্যাহত
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপন অব্যাহত রয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলতাফ উদ্দিন আহমেদ। আজ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের ৫২ পৃষ্ঠা পর্যন্ত পড়া হলে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী। ট্রাইব্যুনাল এ সময় এই মামলার তদন্তের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ২১ মার্চ আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।