নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৮ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে ২৮ মে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ তারিখ ধার্য করেন। এর আগে সকালে আসামির আইনজীবী আবদুর রাজ্জাক নিজামীর বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে অব্যাহতির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে বেশির ভাগ অভিযোগ স্পষ্ট নয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তথ্যের অভাব রয়েছে।