নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করেছে। ২২ জুলাই রোববার তাঁর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের প্রধান আইজীবী গোলাম আরিফ টিপু ও আরেক আইনজীবী আলতাফ উদ্দিন আহমেদ সূচনা বক্তব্য উপস্থাপন করেন।সূচনা বক্তব্যে বলা হয়, ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী আল-বদর বাহিনীর প্রধান ছিলেন। আল-বদর বাহিনী সারা দেশে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে।বক্তব্য উপস্থাপনের সময় নিজামী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।