নিজামীসহ চারজনের বিরুদ্ধে দুটি মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন।বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।অন্য তিনজন হলেন দেলাওয়ার হোসেন সাঈদী, রফিকুল ইসলাম খান ও শফিকুল ইসলাম মাসুদ।গত ১৭ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানে মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীকে তুলনা করা হয়। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে—এই অভিযোগে এই চারজনের বিরুদ্ধে ২১ মার্চ লালমনিরহাটে এবং ২৫ মার্চ রাঙামাটিতে দুটি মামলা করা হয়। ওই দুটি মামলা বাতিলে তাঁদের করা আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আজ এ আদেশ দেন।