নিজামীসহ পাঁচজনকে আদালতে হাজির হওয়ার সমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজনকে আগামী ২৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। অন্য চারজন হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া।আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। গত ২১ মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী এ মামলা করেন। আজ মামলাটি শুনানির দিন ধার্য ছিল।গত ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।