নিজামীসহ পাঁচজনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের করা দুটি মামলায় মতিউর রহমান নিজামী, আবু সালেহ ইয়াহিয়া, দেলাওয়ার হোসাইন সাঈদী, রফিকুল ইসলাম খান ও শফিকুল ইসলামকে নয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় পর্যন্ত তাঁদের হয়রানি এবং গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।আজ রোববার দুপুরে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত ২৪ মার্চ রাঙামাটিতে কলাবাগানের খতিব শাহজালাল ফারুকী এবং ২৫ মার্চ খুলনায় চৌধুরী মো. রায়হান ফরিদ বাদী হয়ে এ মামলা দুটি করেন।