নিজামীসহ ৫ জনের বিরুদ্ধে শুনানি ৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ জামায়েতের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলার অভিযোগের শুনানি আগামী ৫ মার্চ। আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মাহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ তারিখ ধার্য করেন।এ মামলার আসামি জামায়েতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী, মহানগর আমির রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়।আসামিরা মামলা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত অভিযোগ গঠনের দিন এ বিষয়ে শুনানির আদেশ দেন।প্রসঙ্গত, গত বছরের ২১ মার্চ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী নালিশী মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন, যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে।ওই সভায় নিজামীসহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন, যা পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। মহানগর হাকিম বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ২৯ জুন আদালতে হাজির হওয়ার আদেশ দেন। কিন্তু আসামিরা হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিনই নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। ২৫ আগস্ট রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া জামিনে আছেন।