নিজামুল হকের পদত্যাগে সরকার বিব্রত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এবং বেলজিয়ামপ্রবাসী বাংলাদেশি আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপিতে কথোপকথন নিয়ে যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে তার সরকারি বাসভবনে এক সংবাদ বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করায় সরকার বিব্রত কি না এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী বলেন, সরকার বিব্রত না। দু-এক দিনের মধ্যে নতুন বিচারক নিয়োগ দেওয়া হবে।