নিজামুল হকের বিষয়ে ব্যাখ্যার আদেশ ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নিজেকে কেন বিচারকাজ থেকে বিরত রাখেননি, এ বিষয়ে ব্যাখ্যা সংক্রান্ত আদেশের দিন আগামী ২৮ নভেম্বর ধার্য করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। যদিও আজ এ বিষয়ে ব্যাখ্যা সংক্রান্ত আদেশের দিন ধার্য ছিল।আজকের কার্যক্রম কেন মুলতবি করা হলো—তা জানতে চাইলে মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘হয়তো এ বিষয়ে আদেশ সম্পন্ন হয়নি। ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো কিছু রেজিস্ট্রারের কার্যালয়কে জানাননি।’