প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নিজামুল হক পদত্যাগ করায় এখন ট্রাইব্যুনাল-১ ও ২ পুনর্গঠন করা হচ্ছে। এর মধ্যে নিজামুল হকের জায়গায় ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান এ টি এম ফজলে কবীরের নাম প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়।ট্রাইব্যুনাল-২-এর সদস্য ওবায়দুল হাসানকে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং নতুন সদস্য হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি মজিবুর রহমানের নাম প্রস্তাব করা হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, এ প্রস্তাব আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এটি করা হয়েছে। রাষ্ট্রপতি অনুমোদন করলে প্রজ্ঞাপন জারি করা হবে।