নিজে খেয়ে দুই শিশুকেও বিষ দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক গৃহবধূ নিজে পান করে তাঁর দুই শিশুপুত্রের মুখেও বিষ তুলে দিয়েছেন। এতে গৃহবধূ ও তাঁর এক ছেলের মৃত্যু হয়েছে। অন্য ছেলেটি গুরুতর অবস্থায় ভর্তি আছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। আজ শনিবার ভোররাতে উপজেলার আমোদাবাদ দাসপাড়ায় এ ঘটনা ঘটে।বিষক্রিয়ায় আমোদাবাদ গ্রামের প্রমোদ দাসের স্ত্রী গৃহবধূ ভগবতী দাস (২৮) এবং তাঁর আড়াই বছরের ছেলে তপু দাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছে বিজয় দাস (৫)।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণেই সন্তানদের নিয়ে মায়ের এই আত্মহননের ঘটনা। গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ওসি জানান, সকাল সাতটায় গ্রামের লোকজন বিষক্রিয়ায় অচেতন অবস্থায় মা ও দুই শিশুকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। কর্তব্যরত চিকিত্সক ওই মাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে শিশু তপু মারা যায়।