নিজেই নিজের মডেলটেস্ট নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকাপরীক্ষার পূর্বমুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য কিছুটা পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রথমে রিভিশন রুটিন তৈরি করে সে অনুযায়ী অপেক্ষাকৃত দুর্বল অধ্যায়গুলো ঝালাই ও সবগুলো আগাগোড়া পড়তে হবে। বিশেষ করে নিজেই নিজের মডেল টেস্ট নেবে। মডেল টেস্ট অবশ্যই সময় ধরে নিতে হবে। এরপর পুঙ্খানুপুঙ্খভাবে নিজেই নিজের পরীক্ষাপত্র মূল্যায়ন করবে এবং সে মতে ভুলগুলো আলাদাভাবে নোট করে বারবার পড়বে। এতে নিজেই উপলব্ধি করতে পারবে যে পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি ভালো। এতে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর এই আত্মবিশ্বাসই তোমাকে শতভাগ সঠিক উত্তর দিতে বিরাট ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, বানানরীতি জানতে অনুশীলন করবে। বানান ভুল হলে নিরীক্ষক সাধারণত বিরক্ত হন এবং নম্বর কমও দিতে পারেন।