নিজেকে ঈশা খাঁ বলে মনে হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক বাংলার বারো ভূঁইয়া। রচনা ও পরিচালনা করেছেন ডায়েল রহমান। নাটকে অভিনয় করছেন তারিক আনাম খান। কথা হলো তাঁর সঙ্গে।নাটকে আপনার চরিত্র কোনটি?বাংলার বারো ভূঁইয়া নাটকে আমি ঈশা খাঁর চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রে কাজ করতে কেমন লেগেছে?ইদানীং তো এ ধরনের কাজ হয় না। কারণ এসব নাটক তৈরির জন্য ওই সময়ের পোশাক, সেট তৈরি, আবহ—সবকিছু যথাযথভাবে তুলে ধরা খুবই কঠিন এবং ব্যয়সাপেক্ষ। এসব কারণেই ইতিহাসভিত্তিক নাটক তৈরি করা সম্ভব হয় না। সেদিক থেকে এই ধারাবাহিকটি একটু এগিয়ে আছে। এখানে গবেষণার দিকটি আমি আলাদা করে উল্লেখ করতে চাই। বাংলার বারো ভূঁইয়া নাটকের চিত্রনাট্য পড়েই বুঝেছি, যথেষ্ট খেটে এটি তৈরি করা হয়েছে। যাতে দর্শকের কাছে কোনো ভুল তথ্য না যায়। তাই কাজটি করে ভালো লেগেছে।এখানে কাজ করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?পোশাক পরার পর নিজেকে সত্যিকারের ঈশা খাঁ বলে মনে হয়েছিল। এর আগে মঞ্চে তুঘলক নাটক করেছিলাম। সেখানে আমি মোহাম্মদ বিন তুঘলক চরিত্রে অভিনয় করেছিলাম। এরপর এবার ঈশা খাঁ চরিত্রটি করেছি।সম্প্রতি তো আপনারা দিল্লির একটি উৎসবে গিয়েছিলেন।হ্যাঁ, দিল্লির ভারত রঙ্গ মহোৎসবে আমাদের নাট্যকেন্দ্রের আরজচরিতামৃত নাটকটিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওটা অনেক বড় উৎসব। গত ৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত হয়েছিল। ১১টি দেশের নাটকের দল ওখানে আমন্ত্রিত হয়েছিল। আমাদের নাটকটির প্রদর্শনী হয়েছিল ১৭ ডিসেম্বর। ওখানকার বাংলা ভাষাভাষী দর্শকেরা নাটকটি দেখে দারুণ আপ্লুত হয়েছেন।আপনি নাকি নাটক পরিচালনা করবেন?আমি কিন্তু অনেক দিন থেকেই বিজ্ঞাপনচিত্র তৈরি করছি। এবার ধারাবাহিক নাটক করব। নাট্যকারদের সঙ্গে আলোচনা করছি। এখনো কিছু চূড়ান্ত হয়নি।চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?হুমায়ূন আহমেদের ঘেটপুত্র কমলা ছবিতে কাজ করছি। এখানে আমি জমিদারের চরিত্রে অভিনয় করছি। কমলা আর জমিদারকে নিয়ে ছবিটির গল্প। আমরা কাজ করেছি হবিগঞ্জের এক হাওর এলাকায়। কিছু কাজ হয়েছে নুহাশ পল্লিতে। শুটিং শেষ।