নিজেকে নির্দোষ দাবি আবুল হাসান চৌধুরীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু প্রকল্প দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। আজ সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নির্দোষ। পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমি সম্পৃক্ত নই।’ দুদকের উপপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন চার সদস্যের তদন্ত দল তাঁকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। সকাল সোয়া ১০টার দিকে আবুল হাসান সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান। একই অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে। বেলা আড়াইটায় দুদক কার্যালয়ে তাঁর আসার কথা।