নিজেকে পুরোপুরি সুস্থ দাবি চাভেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গতকাল সোমবার আবারও নিজেকে পুরোপুরি ক্যানসারমুক্ত বলে দাবি করেছেন। চাভেজের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ক্যানসার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাভেজ বলেন, ‘আমি এখন পুরোপুরি মুক্ত।’চলতি বছরের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারে রাজপথে নামতেও প্রস্তুত বলে জানান চাভেজ।গত বছরের মাঝামাঝি সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি বেশ কয়েকবার চিকিত্সার উদ্দেশে কিউবা যান। ২০১১ সালের শেষের দিকে তিনি ভুল করে নিজেকে পুরোপুরি ক্যানসারমুক্ত বলে দাবি করেন। পরে তাঁকে আবারও ক্যানসারের চিকিত্সা নিতে দেখা যায়। ওই ঘটনার পর চাভেজ নিজেকে আবার পুরোপুরি ক্যানসারমুক্ত দাবি করলেন।তবে চিকিত্সকেরা বলছেন, চিকিত্সা শেষ হওয়ার কয়েক বছর পার না হওয়ার আগে কেউ নিজেকে পুরোপুরি ক্যানসারমুক্ত দাবি করতে পারেন না।আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে তৃতীয়বারের মতো জয় আশা করছেন চাভেজ।