নিজেকে মনে হতো তুখোড় গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক ঘুমঘর। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। কথা হলো তাঁর সঙ্গে।‘ঘুমঘর’ নাটকটি নিয়ে কিছু বলুন।একটা লাশকাটা ঘর। আমি অভিনয় করেছি ডোম কসুর চরিত্রে। একদিন লাশকাটা ঘরে এক নারীর মরদেহ দেখে অবাক হয় কসুর। মৃত নারীকে তার জীবিত বলে মনে হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেই দেহটি নিয়ে সটকে পড়ে কসুর। এরপর ঘটে নানা ঘটনা। আমার সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান। নাটকটির কাজ কোথায় করেছিলেন?দৌলতদিয়ায়। ওখানে নতুন চর জেগেছে। হাতেগোনা কয়েকটি ঘর। বিদ্যুত্ নেই, খাবার পানির অভাব। খুব সকালে প্রথমে নৌকায় এবং পরে হেঁটে অনেকটা পথ যেতে হয়। সব মিলিয়ে ঘণ্টা দেড়েক সময় লেগেছে। আবার রাতে ফেরার সময় কুপির আলো, নয়তো টর্চলাইট ব্যবহার করতে হয়েছে। আর লাশকাটা ঘরটি ছিল খুব স্যাঁতসেঁতে। এখন কী কাজ করছেন?স্কুলে পড়ার সময় তিন গোয়েন্দা সিরিজের বইগুলো ছিল আমার সবচেয়ে প্রিয়। আরও পড়েছি শার্লক হোমস। তখন লুকিয়ে লুকিয়ে পড়তাম মাসুদ রানা সিরিজে বই। সব সময়ই নিজেকে মনে হতো তুখোড় গোয়েন্দা, নিমিষেই সব সমস্যা সমাধান করতে পারব। এবার কিন্তু আমি সত্যি সত্যিই গোয়েন্দা চরিত্রে অভিনয় করছি। ধারাবাহিকটির নাম রেড লাইন। অসীম গোমেজ পরিচালনা করছেন। এখন এই ধারাবাহিকটির শুটিং নিয়েই ব্যস্ত আছি।এবার ঈদ কেমন কাটালেন?দারুণ! ১৯ আগস্ট আমাদের ছেলে হয়েছে। নাম রেখেছি শ্রেয়ান। ওকে নিয়ে ঈদে সবাই আনন্দ করেছি। নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন?হুইসেল পপ পপ নামের একটি ছবিতে কাজ করব। ফিরে এসো বেহুলা তো ছাড়পত্র পেয়েছে। ইদানীং মূলধারার বাণিজ্যিক ছবিতে কাজ করার জন্য কয়েকটি প্রস্তাব এসেছে। এখনই কোনোটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।