নিজেদের অনৈক্যে শিপইয়ার্ড মালিকদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মধ্যে অনৈক্যের কারণে শিপইয়ার্ড মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। আমদানি নীতির একটি অংশ বাতিলের দাবিতে গত ২১ ফেব্রুয়ারি থেকে শিপইয়ার্ড মালিকদের সংগঠন বাংলাদেশ শিপব্রেকিং অ্যাসোসিয়েশন (বিএসবিএ) এই ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু প্রভাবশালীদের মালিকানাধীন কিছু ইয়ার্ডে গোপনে কাজ হচ্ছিল বলে জানা যায়।এ পরিস্থিতিতে বিএসবিএ মঙ্গলবার এক মতবিনিময় সভায় দাবি আদায় ছাড়াই ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ফলে আজ বুধবার সকাল থেকে সীতাকুণ্ডের সব শিপইয়ার্ডে পুরোদমে কাজ শুরু হয়েছে। বিএসবিএ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মক্কা শিপব্রেকিং ইয়ার্ড ও শওকত আলী চৌধুরীর ইয়ার্ড থেকে কাটা জাহাজের পণ্য সরবরাহ শুরু হয় বলে জানা যায়। এ পরিস্থিতি দেখে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাত্ক্ষণিকভাবে আজ বুধবার থেকে কাজ শুরু করার ঘোষণা দেওয়া হয়।সব ইয়ার্ডে কাজ শুরু হওয়ার কথা স্বীকার করে পাকিজা শিপইয়ার্ডের মালিক মো. সিরাজ-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, গতকাল থেকে দুই-একটি ইয়ার্ডে কাজ শুরু হয়। বিএসবিএর নির্দেশে আজ বুধবার থেকে সব ইয়ার্ডে কাজ চলছে।