নিজেদের অফিসেই বোমা নিক্ষেপ তৃণমূল কর্মীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুগলির আরামবাগ বাস স্টেশনের কাছে গতকাল সোমবার নিজেদের দলীয় অফিসেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোমা নিক্ষেপ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় দলীয় ১০ জন কর্মী আহত হয়েছেন। খবর পিটিআই।জানা গেছে, দলীয় নেতারা প্রতিশোধপরায়ণ কর্মীদের সিপিএম-সমর্থক দোকানদারদের ওপর হামলা করতে নিষেধ করায় এ ঘটনা ঘটেছে।হুগলি পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী জানিয়েছেন, তাঁরা দলীয়ে অফিসে সাত-আটটি বোমা নিক্ষেপ করেন।দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় সহিংস ঘটনা না ঘটানোর নির্দেশ দিয়েছেন বলে দলীয় নেতারা কর্মীদের জানান। কিন্তু এর পরও তাঁরা নিজেদের অফিসেই হামলা চালান। আহত ১০ জনের মধ্যে আরামবাগ ইয়ুথ কংগ্রেসের নেতা মো. সেলিমও আছেন বলে জানা গেছে।