নিজেদের গুলিতে ভারতে সিআরপিএফের ৭ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খন্ডের সরাইকেলা জেলায় একটি নিরাপত্তা শিবিরে ভ্রাতৃঘাতী গুলিতে (নিজেদের) কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সাত সদস্য নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ শনিবার এ তথ্য জানিয়েছে।ঝাড়খন্ড পুলিশের মহাপরিদর্শক নিয়াজ আহমেদ জানান, শুক্রবার রাতে সিআরপিএফের কুচি শিবিরে এক জওয়ান মদ্যপান করে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এতে সিআরপিএফের ছয় সদস্য নিহত হন। সেখানে উপস্থিত অন্য সদস্যরা পরে ওই জওয়ানকে হত্যা করেন।