নিজেদের পেটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল রোববার ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাদের তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাদের ভালো প্রশিক্ষণ নিয়ে নিজেদের তৈরি করতে হবে। ইউনিয়নের সব ধরনের ই-সার্ভিস ও কম্পিউটারসেবা এই কেন্দ্র থেকে দিতে হবে। আর এ জন্য নিজেদেরই প্রচারণা চালাতে হবে—মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, উদ্যোক্তাদের নিজেদের ঢোল নিজেদেরই পেটাতে হবে। অন্যকে পেটাতে দিলে তাঁরা ঢোল ফাটিয়ে ফেলবেন। তিন দিনের প্রশিক্ষণে ৩০ জন অংশ নিচ্ছেন। ফরিদপুর অফিস