নিজের অবস্থান ব্যাখ্যা করতে আরও সময় পেলেন জিয়াউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কাইপে বিচারপতি নিজামুল হকের সঙ্গে কথিত কথোপকথন বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে প্রবাসী আইনজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনকে আরও সময় দেওয়া হয়েছে। তাঁর সময় চেয়ে করা এক আবদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন।আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।গত ৩ জানুয়ারি জিয়াউদ্দিনকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। ৭ ফেব্রুয়ারি ব্রাসেলসের বাংলাদেশ মিশনে তাঁকে ব্যাখ্যা জমা দেওয়ার কথা বলা হয়।আজকের আদেশে ট্রাইব্যুনাল বলেন, আহমেদ জিয়াউদ্দিন ব্যাখ্যা দেওয়ার বিষয়ে সময় চেয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। তাই তাঁর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে ১০ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে।