নিজের আরেকটি নম্বর জানালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি মোবাইল ফোন নম্বর নিয়েছেন। নতুন এই নম্বরটি +৮৮০১৫৫৫৮৮৮৫৫৫ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল। মাহাবুবুল হক শাকিল বার্তা সংস্থা ইউএনবিকে জানান, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য প্রধানমন্ত্রীর আগে দেওয়া দুটি নম্বর +৮৮০১৭১১৫২০০০০ ও +৮৮০১৮১৯২৬০৩৭১ চালু থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে তাঁর মোবাইল ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করার পর দেশ জুড়ে মানুষের মধ্যে সাড়া পড়ে। মানুষ নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান।