নিজের উন্নয়নে পেশায় উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই পেশার ক্ষেত্রে নিজের উন্নতি ও সফলতা চান। তবে পেশাজীবনে উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো আত্মোন্নয়ন। অর্থাত্ পেশাজীবনে উন্নতি করতে হলে আগে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন বিষয়ে উন্নতি করতে হবে। আর এ জন্য বেশ কিছু বিষয় রয়েছে, যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হয়। এ বিষয়গুলো কী কী এবং পেশাজীবনে উন্নতি করার জন্য করণীয় কী হবে এ সম্পর্কে কাজের খবরের সঙ্গে নিজের তৈরি একটি পদ্ধতি নিয়ে কথা বলেছেন মানব উন্নয়ন বিশেষজ্ঞ যিশু তরফদার। সম্প্রতি প্রথম আলো জবসের আয়োজনে এ নিয়ে একটি কর্মশালাও পরিচালনা করেন তিনি।যিশু তরফদার পদ্ধতিটির নাম দিয়েছেন HEART। এর পূর্ণ রূপ হলো—H = Habits for excellence (প্রয়োজনীয় অভ্যাস)E = Emotional intelligence (আবেগীয় বুদ্ধিমত্তা)A = Attitude for success (সফলতার মনোভাব)R = Rational intelligence (যৌক্তিক বুদ্ধিমত্তা)T = Thoughts for prosperity (উন্নতির চিন্তাভাবনা)যিশু তরফদার বলেন, নিজের উন্নয়ন এবং পেশাজীবনে উন্নতির জন্য বেশ কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নিজেকে আবিষ্কার লক্ষ্য নির্ধারণ আত্মব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা নিয়মানুবর্তিতা আবেগের নিয়ন্ত্রণ মনোযোগ বাড়ানো নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারা বেশিচাপ নেওয়ার ক্ষমতা অপরের কথা মনোযোগ দিয়ে শোনার দক্ষতা সহযোগিতা নেওয়া ও দেওয়ার দক্ষতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উদ্যোগী হওয়ার কৌশল  আচরণে পেশাগত ভাবমূর্তি তুলে ধরা।একজন মানুষকে ব্যক্তি ও পেশাগত জীবনে সফল হতে হলে অত্যন্ত গুরুত্ব দিয়ে এসব অভ্যাস গড়ে তুলতে হবে।জীবনে সফল হতে কিছু কিছু দিক অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখতে হয়।স্থির করুন লক্ষ্য ব্যক্তি ও পেশাজীবনে সফল হতে গেলে অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য ঠিক করার বিষয়টি মাথায় রাখতে হবে। আর শুরুতেই লক্ষ্য ঠিক করে নিতে হবে।লক্ষ্য ঠিক করার আগে খেয়াল রাখতে হবে সেটি যেন হয় সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, বাস্তবমুখী। লক্ষ্যটা হতে হবে সফল হওয়ার মতো।আর নির্দিষ্ট সময়ের মধ্যেই সফল হতে হবে।অসম্ভব কোনো লক্ষ্য ধরে যেমন এগোনো যায় না, তেমনি সামর্থ্য থাকার পরও লক্ষ্যের মাত্রা যেন ছোট না হয়। সব সময় এসব বিষয় নির্ধারণ করে নির্দিষ্ট লক্ষ্যে এগোতে হবে সামনে। তবেই সফলতা আসবে ব্যক্তি ও পেশাজীবনে।সময়ের ব্যবস্থাপনাসময়ের সঠিক ব্যবস্থাপনা ছাড়া কোনো কাজেই সফলতা আসে না।এ জন্য প্রথমেই কাজের ক্ষেত্রে কোন কাজের অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করে নিতে হবে।এ ক্ষেত্রে কাজকে দুই ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে।গুরুত্বপূর্ণ কাজজরুরি কাজসময়ের কাজ সময়ে সম্পন্ন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যে কাজগুলো একই সঙ্গে জরুরি ও গুরুত্বপূর্ণ সেগুলো সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কিন্তু একটি বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ কাজগুলো যেন জরুরি হয়ে না পড়ে। নির্দিষ্ট সময়ের আগেই যদি গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলা যায় তাহলে কাজের যেমন চাপ থাকবে না, তেমনি কজের মানও ভালো হবে।তাই প্রথমেই বুঝে নিতে হবে কোন কাজটি জরুরি আর কোনটি গুরুত্বপূর্ণ।কিছু কিছু কাজ আছে যেগুলো জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এসব কাজ যতটা সম্ভব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আবার অনেক কাজ আছে জরুরি বা গুরুত্বপূর্ণ কোনোটাই নয়, সেগুলোও কৌশলে এড়িয়ে যেতে হবে। এতে সময় অপচয় হবে না। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সারা দিনের কাজের একটি তালিকা লিখে রাখা যেতে পারে। সে অনুযায়ী একটির পর একটি কাজ সম্পন্ন করতে সুবিধা হবে। এভাবে এক সপ্তাহের বা তারও বেশি সময়ে কী কী কাজ করতে হবে তার একটি তালিকাও তৈরি করা যেতে পারে। প্রয়োজনে এ জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে নিন। এভাবে কাজ করলে সময় অপচয় কম হবে, কাজে সফলতা আসবে। আবেগীয় বুদ্ধিমত্তা বাড়িয়ে নিনআবেগ দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়। এক জরিপে দেখা গেছে, মানুষ ৮০ শতাংশআবেগ এবং ২০ শতাংশ বুদ্ধি দিয়ে পরিচালিত হয়। পেশাজীবনে সফলতার জন্য সাধারণ বুদ্ধি বা যৌক্তিক বুদ্ধিমত্তার পাশাপাশি কর্মক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোও জরুরি। আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে নিজের আবেগগুলোকে সুনির্দিষ্টভাবে বোঝা বা চিহ্নিত করা এবং অন্যের আবেগকে ঠিক একইভাবে চিহ্নিত করা। যখন একজন ব্যক্তি সঠিকভাবে নিজের আবেগগুলো ঠিকমতো বুঝতে পারবে তখন সে নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। ভালো কাজ করার জন্য বা উন্নতির জন্য এই আবেগীয় বুদ্ধিমত্তা প্রেষণা হিসেবে কাজ করবে। আবেগীয় বুদ্ধিমত্তা বাড়লে অন্যান্য দক্ষতাও বৃদ্ধি পাবে। এর ফলে ব্যক্তি ও কর্মজীবনে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলা অনেকটাই সহজ হবে, যা সহায়ক হবে ব্যক্তি ও পেশাজীবনে সফল হতে।যেভাবে ঘটবে আত্মোন্নয়নআত্মোন্নয়ন হলেই উন্নতি ঘটবে পেশাজীবনে। আর আত্মোন্নয়ন করতে দেশি-বিদেশি অনেক বই পড়তে হবে। এ সংক্রান্ত বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়া যেতে পারে। এ ছাড়া কয়েকজন মিলে একটি দল করে বা এ বিষয়ে অভিজ্ঞ লোকজনের সঙ্গে কথা বলে আত্মোন্নয়ন ঘটানো যায়। আত্মোন্নয়নের বিভিন্ন উপায় জানার জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো: www.selfgrowth.com এই ওয়েবসাইটে গিয়েও এ বিষয়ে অনেক ধারণা পাওয়া যাবে।