নিজের গল্পের নাটকে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার গল্প নিয়ে এরই মধ্যে কয়েকটি নাটক তৈরি হয়েছে। কিন্তু কোনোটাতেই আমার নাম গল্পকার হিসেবে দেওয়া হয়নি। আমিও তা নিয়ে মাথা ঘামাইনি। এবার দেখছি, পরিচালক বেশ আগ্রহ নিয়ে নাম দিয়েছেন। স্বীকৃতি পেয়েছি, ভালো লাগছে।’ বললেন জেনি। তাঁর গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক গল্পটি চাইলেই বদলে দেয়া যেত। নাটকটিতে জেনি অভিনয়ও করেছেন। নাট্যরূপ দিয়েছেন রওনক হাসান, পরিচালনা করেছেন আশিকুর রহমান। আজ নাটকটি দেখানো হবে চ্যানেল নাইনে। অন্য অভিনয়শিল্পীরা হলেন ইন্তেখাব দিনার, প্রেরণা প্রমুখ।