নিজের ঘরে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার বাবা একজন রংমিস্ত্রি। মা গৃহবধূ। বাবা মাঈন উদ্দিন চরফ্যাশন এতিমখানায় মানুষ। কোনোমতে এসএসসি পাস করে বিবাহবন্ধনে আবদ্ধ হন হামিদা আক্তারের সঙ্গে। অভাবের সংসার, সারা দিন কাজ করে কোনোমতে দিন চলে। ২০০৭ সালের ২৫ নভেম্বর সিডরের রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন সিডরের হাত থেকে রক্ষার জন্য। সে রাতে আশ্রয়কেন্দ্রে সন্তানের জন্ম হয়। বন্যার রাতে মেয়ের জন্ম, তাই নাম রাখেন মাহামুদা আক্তার বন্যা। একদিকে সিডরের আঘাতে ক্ষতবিক্ষত গ্রাম, বাড়িঘর। অন্যদিকে পরিবারে সন্তানের জন্ম। পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় তাঁদের অবস্থান। নিজের একখণ্ড জমি নেই, যেখানে বাড়ি করে বসবাস করবেন। এমন সংবাদ পেয়ে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা দাঁড়ান অসহায় পরিবারের পাশে। প্রথম আলো ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা দিয়ে চরফ্যাশন পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পাঁচ শতাংশ জমি কিনে দেওয়া হয়। বর্তমানে বন্যার মা-বাবা সেই জমিতে ঘর নির্মাণ করে বসবাস করছেন। বন্যার মা হামিদা আক্তার বলেন, মেয়ের জন্মের পর নিজের জমিতে ঘর করে বসবাস করছি। এটি আমাদের জন্য বড় আনন্দের বিষয়। বাবা মাঈন উদ্দিন বলেন, আমি এতিমখানায় বড় হয়েছি। নিজের কোনো ঠিকানা ছিল না। প্রথম আলো জমি কিনে দেওয়ায় মেয়ের থাকার ঠিকানা হয়েছে এটাই আনন্দের। তবে তিনি চান তাঁর মেয়েযেন লেখাপড়া শিখে মানুষহয়। বললেন— প্রতিবছর ঈদ উদ্যাপন করতাম অন্যের বাড়িতে। এ বছর নিজের বাড়িতে মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঈদ উদ্যাপন করব, এটাই আমাদের বড় আনন্দ।