চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল পড়শি। গতকাল শনিবার বাজারে এসেছে তার প্রথম অ্যালবাম পড়শি। এটি প্রযোজনা করেছে লেজার ভিশন। অ্যালবামটি নিয়ে কথা হলো পড়শির সঙ্গে।অ্যালবামটির নাম ‘পড়শি’ কেন?আমি তো ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলাম ২০০৮ সালে। আমাকে সবাই যতটুকু জানেন, তা এই প্রতিযোগিতার জন্যই। এরপর তো অনেকটা সময় চলে গেছে। ওই বছর আমার সঙ্গে প্রথম ও দ্বিতীয় হয়েছিল জুয়েল ও ঝুমা। এরই মধ্যে ওদের অ্যালবাম বেরিয়েছে। আমারটা বের হলো এবার ঈদে। যেহেতু এটা আমার প্রথম অ্যালবাম, তাই নিজের নামেই অ্যালবামের শিরোনাম করেছি। এর আগেও তো অন্য অ্যালবামে তোমার গান শুনেছি।হ্যাঁ, আসিফের দুটি অ্যালবামে আমি গান গেয়েছি—চোখে পানি নাই আর সেই দিনগুলি কই। দুটিই ছিল দ্বৈত কণ্ঠের গান। একটা গানে আমরা ছিলাম বাবা-মেয়ে। এবার তোমার ‘পড়শি’ অ্যালবামটি নিয়ে কিছু বলো।আমি কিন্তু সবার জন্য গান করেছি। এরই মধ্যে এই অ্যালবামের দুটি গান বিভিন্ন এফএম রেডিওর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। গান দুটি হলো ‘লজ্জা’ আর ‘তোমারই পরশ’। ‘লজ্জা’ গানটিতে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি। পাঁচজন গীতিকার ও পাঁচজন সুরকার আমার জন্য গান তৈরি করেছেন। একটি গানে আমার ভাই স্বাক্ষরও কণ্ঠ দিয়েছেন।তোমার পড়াশোনার খবর কী?ক্যামব্রিয়ান স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ছি। চলচ্চিত্রে নাকি গান করেছ?এ পর্যন্ত দুটি ছবিতে গান করেছি। পি এ কাজলের চাচ্চু আমার চাচ্চু ও লেনিন হায়দারের মিশন সিআইডি। দেশের বাইরে কোথায় গান করেছিলে?বাহরাইনে গিয়েছিলাম। ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার পর ওখানে গিয়েছিলাম। চার দিন ছিলাম। বাংলাদেশি একটি প্রতিনিধিদলের সদস্য ছিলাম। প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান করেছি।গান শেখার কী খবর?আমি এখন নিয়মিত গানের চর্চা করছি। পাশাপাশি ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছে শিখছি।