নিজের নামেই কোনালের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে কণ্ঠশিল্পী কোনালের প্রথম একক অ্যালবাম। নিজের নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নাম রাখা হয়েছে কোনাল। এখানে গান থাকছে আটটি। থাকছে একটি দ্বৈত গানও। আর এই গানে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পৃথ্বিরাজ। অ্যালবামটির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ, ইবরার টিপু, পৃথ্বিরাজ ও হূদয় খান। গানের কথা লিখেছেন শফিক তুহিন, মিলন মাহমুদ, শাহান কবন্ধ, রিজভী ও পৃথ্বিরাজ। কোনাল বলেন, ‘এটা আমার প্রথম একক অ্যালবাম। তাই এটি ঘিরে স্বপ্নও অনেক।’কোনাল আরও বলেন, ‘এই অ্যালবামে কয়েকজন সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছি। উদ্দেশ্য ছিল গানগুলোতে বৈচিত্র্য আনা।’কোনাল ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। জানা গেছে, কোনালের অ্যালবামটি বাজারে আসছে শিগগিরই। এখন অ্যালবামের ‘ছায়ার মাঝে’ গানটি নিয়ে তৈরি হচ্ছে মিউজিক ভিডিও।