নিজের পায়ে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্ষা নয়, নিজের পায়ে দাঁড়াতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ শনিবার শেরপুরের নালিতাবাড়ীতে আইএফডিসির কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের (আপি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‘খাদ্য ঘাটতি থাকা ভালো, তাহলে সাহায্য পাওয়া যাবে।’ সাবেক একজন অর্থমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমরা এ নীতিতে বিশ্বাস করি না। আমরা চাই, দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা যেন সাহায্যের প্রতি না ঝুঁকে নিজের পায়ে দাঁড়াতে পারে। কৃষিমন্ত্রী বলেন, আমরা চাই দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা যেন ভিক্ষার প্রতি না ঝুঁকে নিজের পায়ে দাঁড়াতে পারে। এ ছাড়া গুটি ইউরিয়া প্রয়োগে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিজ্ঞানীদের প্রতিও আহ্বান জানান তিনি।কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সার খাতে ছয় হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এ ছাড়া সেচ কাজের জন্য ডিজেলেও বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিয়ে আসছে। এ সবই করা হচ্ছে দেশের দরিদ্র কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, গুটি ইউরিয়া প্রযুক্তি প্রসারের ফলে বাংলাদেশে বর্ধিত কৃষি উত্পাদনশীলতা, কৃষকদের খাদ্য নিরাপত্তা ও আয় বৃদ্ধিতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে বাংলাদেশের কৃষি উন্নয়ন খাতে দুই কোটি ৫০ লাখ ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে আইএফডিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অমিত এইচ রায়, ইউএসএইডের ডেপুটি মিশন ডিরেক্টর ডেনিস শরমা, ইউরেশিয়া বিভাগের পরিচালক জন এইচ অলগুড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক দুলাল চন্দ্র সরকার ও কৃষিসচিব মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।