নিজের পায়ে দাঁড়াতে শিখেছি: লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত তারকা জেনিফার লোপেজ বলেছেন, নিজের ব্যর্থতা খতিয়ে দেখা এবং এ নিয়ে অনুশোচনায় ভোগার চেয়ে নিজের এযাবত্কালের অর্জনকে প্রশংসা করতে শিখেছেন তিনি। লোপেজ বলেন, ‘আমি মনে করি, গত দু-এক বছরে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। এ জন্য নিজেকে আমি বাহবা দিই। কী করিনি বা কী করলে আরেকটু ভালো হতো—এ নিয়ে সর্বদা অনুশোচনায় ভোগার চেয়ে বরং নিজেকে একটু ভালোবাসতে শিখেছি।’সাত বছর সংসার করার পর স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ৪২ বছর বয়সী এই তারকার। তিনি বলেছেন, যখন কঠিন সময় এসে দাঁড়ায়, তখন সান্নিধ্যে আসা আত্মপ্রত্যয়ী নারীর কাছ থেকে অনুপ্রেরণা নেন। ওয়েবসাইট।