নিজের প্রতি আস্থা রাখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় ভালো করার পূর্বশর্ত হলো নিজের প্রতি আস্থা রাখা। কাঙ্ক্ষিত নম্বরের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা বেশি জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতায় সার্বিক পরিচ্ছন্নতা, নির্ভুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়। কাঙ্ক্ষিত নম্বর পেতে হলে পরীক্ষার খাতায় নির্ভুল ও মানসম্মত প্রাসঙ্গিক উপস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও কাটাকাটি পরিহার করা প্রত্যেক শিক্ষার্থীর জন্যখুবই জরুরি। সৃজনশীল পদ্ধতিতে পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর, অর্থাৎ সুনির্দিষ্ট প্রশ্নের জন্য সুনির্দিষ্ট উত্তর লিখতে হবে। অপ্রাসঙ্গিক লেখা পরিহার করতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তরদানের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা বেশি নম্বর পেতে সহায়তা করে। কভার পৃষ্ঠায় বৃত্ত ভরাটে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি ভুল হয়ে যায়, নার্ভাস না হয়ে ওপরে সঠিক সংখ্যা লিখে সঠিক বৃত্ত ভরাট করতে হবে। রচনামূলক পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে লেখা শেষ করে ভালো করে প্রতিটি প্রশ্নের উত্তর রিভিশন দিয়ে প্রয়োজনীয় সংশোধন করে নেবে (যদি প্রয়োজন হয়)। যেকোনো প্রশ্ন—রচনামূলক বা বহুনির্বাচনী প্রশ্ন—অস্পষ্ট মনে হলে কিংবা কঠিন মনে হলে কয়েকবার পড়বে। এতে প্রশ্নটি তোমার কাছে সহজ মনে হবে।