নিজের প্রতি আস্থা রেখে প্রস্তুতি নাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রতিটি প্রশ্নের উত্তরই যেন প্রাসঙ্গিক হয়। অযথা কথা বাড়াবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। প্রতিটি বিভাগ স্পষ্টাকারে উল্লেখ করবে। রচনামূলক উত্তরপত্রটি রিভিশন দেওয়ার পর কক্ষ-পরিদর্শকের হাতে জমা দিয়ে নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে বৃত্ত ভরাটের বিষয়গুলো সাবধানে ভরাট করবে। প্রশ্নে ‘সেটকোড’ অবশ্যই আগে প্রশ্ন দেখে শুদ্ধভাবে ভরাট করে নেবে। উত্তরপত্রের বৃত্তগুলো এমনভাবে ভরাট করবে, যেন বৃত্তের বাইরে কালি ছড়িয়ে না যায়। প্রথম পরীক্ষার দিন একটু সতর্কতার সঙ্গে এ কাজগুলো করলে পরের দিন থেকে সহজ হয়ে যাবে। মনে রাখবে, ‘বিষয়কোড’ এবং ‘সেটকোড’-এর বৃত্ত ভরাট করা বেশি গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই ঠিক করে করবে। বৃত্তি পাওয়ার ব্যাপারটি এ পরীক্ষার সঙ্গে জড়িত। তাই তোমাকে গণিতে ১০০ নম্বর পেতেই হবে। গণিতের অনুশীলন প্রতিদিনই করবে। ইংরেজি বিষয়ের বানানগুলো যেন শুদ্ধ হয়। হাতের লেখা কিন্তু একটি বড় বিষয়। বেশি বড় বা বেশি ছোট নয়, মাঝারি আকারের বর্ণসংবলিত অক্ষর সাজিয়ে বাক্যের বিন্যাস করবে।পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে রাত জেগে পড়া কমিয়ে দেবে। সময়মতো নাওয়া-খাওয়া এবং বিশ্রাম নেবে। কারও কথায় কান না দিয়ে নিজের প্রতি আস্থা রেখে প্রস্তুতি নাও।