নিজের বন্দুক প্রাণ কেড়ে নিল আনসার সদস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘরে দায়িত্ব পালনকালে নিজের বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন শরিফুল ইসলাম (২০) নামের এক আনসার সদস্য। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সোনারগাঁওয়ে শরিফুলের সহকর্মী আনসার সদস্যরা জানান, গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লোকশিল্প জাদুঘরের ফটকে কর্তব্যরত অবস্থায় নিজের বন্দুকের ট্রিগারে চাপ পড়লে গুলি শরিফুলের চোয়ালে বিদ্ধ হয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সহকর্মীরা শরিফুলকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।শরিফুলের মৃত্যুর খবর পেয়ে আনসারের ঢাকা রেঞ্জের পরিচালক মো. ফিরোজ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।ফিরোজ খান সাংবাদিকদের বলেন, শরিফুল যে বন্দুক দিয়ে দায়িত্ব পালন করছিলেন সেটি পুরোনো আমলের। অসতর্কতাবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে তাঁর মৃত্যু হয়।শরিফুলের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। তাঁর বাবার নাম মো. ইউসুফ।