এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘অজানা গন্তব্যে’। রচনা ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। নাটকটিতে অভিনয় করেছেন মিম। কথা হলো তাঁর সঙ্গে। শুটিংয়ে নাকি?হ্যাঁ। পুবাইলের উলুখোলাতে। এখানে আশুতোষ সুজনের পরিচালনায় রেড ড্রাগন অতঃপর রজনীগন্ধা নামের একটি ধারাবাহিকের শুটিং করছি। মফস্বলের একটি ক্লাবের ঘটনা নিয়ে নাটকটির গল্প।আজ তো ‘অজানা গন্তব্যে’ নাটকটি দেখানো হবে।নাটকটির প্রথম তিন-চার পর্ব পর্যন্ত অভিনয় করেছি। কাজ করতে গিয়ে শিডিউল মেলাতে সমস্যা হচ্ছিল। তাই নাটকটিতে কাজ করতে পারিনি।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে কয়টি নাটকে কাজ করেছেন?দুটি নাটকে কাজ করেছি—ডিটেকটিভ ও মহামায়া। প্রথমটিতে আমার বিপরীতে আছেন রওনক হাসান, দ্বিতীয়টিতে ওমর আয়াজ। ‘মহামায়া’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।অসাধারণ গল্প। এখানে আমি মহামায়া চরিত্রে অভিনয় করেছি। নাটকে আমাকে খুবই ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে হিসেবে দেখানো হয়। দেড় শ বছর বয়সের এক লোকের সঙ্গে আমার বিয়ে হয়। নাটকের একটি দৃশ্যে দেখানো হয় আমার মুখ পোড়া। দৃশ্যটি বাস্তবসম্মত করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন রূপসজ্জাকর। একসময় মনে হয়েছে, সত্যি সত্যিই আমার মুখ পুড়ে গেছে। আর তা দেখার পর ভয় পেয়েছিলাম। দেশ টিভিতে নাটকটি দেখানো হবে। আপনার অভিনীত ‘গোল্লা’ ধারাবাহিকটি তো এখন দেখানো হচ্ছে।আরটিভিতে যাচ্ছে। নাটকটির প্রথম লটের শুটিং করেছিলাম প্রায় নয়-দশ মাস আগে। কিছুদিন আগে দ্বিতীয় লটের কাজ করেছি। এখানে আমি মফস্বল শহরের মেয়ে। দুই বোন। বাবা দোকানদার। এলাকার যুবকদের সঙ্গে আমাদের দুই বোনের বেশ মজার সম্পর্ক। এলাকায় একজন আগন্তুককে ঘিরে শুরু হয় গল্প। নানা ঘটনার মধ্য দিয়ে গোল্লা নাটকের গল্প এগিয়ে যায়।নাটকের শুটিংয়ের জন্য নাকি দেশের বাইরে যাচ্ছেন?৯ মে মালয়েশিয়া যাচ্ছি। একটি এক ঘণ্টার এবং অন্যটি ধারাবাহিক। নাম দূরত্ব এবং সবারই দুঃখ হচ্ছে। দুটি নাটকই পরিচালনা করবেন এহসানুল হক।