নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুললেন গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিটলমনস্টারডটকম নামে নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুললেন মার্কিন গায়িকা লেডি গাগা। ভক্তরা যাতে তাঁদের নিজস্ব মতামত ভাগাভাগি করতে পারেন, মূলত এই উদ্দেশ্যেই ওয়েবসাইটটি খুলেছেন ‘দ্য ফেম মনস্টার’খ্যাত ২৫ বছর বয়সী এই তারকা।ওয়েবসাইটটি তৈরি করেছে ব্যাকপ্লেন নামের একটি প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মিকেলসনের উদ্ধৃতি দিয়ে আইএএনএস জানিয়েছে, ‘বিভিন্ন সম্প্রদায়কে কাছাকাছি আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্যাকপ্লেন। এবার লেডি গাগা ও তাঁর ভক্তদের এক সুতোয় গাঁথার জন্য লিটলমনস্টারডটকম ওয়েবসাইট তৈরি করেছি আমরা।’১৯৮৬ সালের ২৮ মার্চ নিউইয়র্কে জন্মেছিলেন স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জারমানোত্তা। এটাই লেডি গাগার আসল নাম। তাঁর মঞ্চের নাম হলো লেডি গাগা। ২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘দ্য ফেম’। এর পরের বছর বাজারে আসে ‘দ্য ফেম মনস্টার’ অ্যালবাম। ১ বছর বিরতি দিয়ে ২০১১ সালে গাগা প্রকাশ করেন তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’। পেশাগত কাজের পাশাপাশি দাতব্য কাজ এবং বিচিত্র সব কাণ্ডকারখানা ঘটানোর জন্যও সুপরিচিত অদ্ভুত খেয়ালি এই শিল্পী।