আজ চ্যানেল আইতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্বপ্নবাজার। সালাহউদ্দিন লাভলু পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন ছন্দা। কথা হলো তাঁর সঙ্গে।শুটিং করছেন?নাহ! এসেছি গ্যারেজে। গাড়িটা ঝামেলা করছে। দু-তিন দিন কাজের চাপ কম। অবসর কাটাচ্ছি। দেশের বাইরে যাচ্ছেন নাকি?এ মাসের মাঝামাঝি ইংল্যান্ড যাওয়ার কথা আছে। একটা নাটকের শুটিংয়ে।‘স্বপ্নবাজার’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।আমার চরিত্রটির নাম রচনা। একটি যৌথ পরিবারের বড় ছেলের বউ। দেবর-ননদের সঙ্গে মেয়েটির খুব ভালো সম্পর্ক। কিন্তু মজার ব্যাপার হলো, স্বামীর সঙ্গে তার যেন একটা অম্ল-মধুর ব্যাপার। স্বামীকে সব সময় হাতের মুঠোয় রাখতে পছন্দ করে। এ নিয়ে ঘটে মজার সব ঘটনা।শুটিংয়ের সময়ও তাহলে নিশ্চয়ই মজা হয়েছে অনেক?এমন ঘটনা ঘটেছে যা শুধু আমার নয়, মনে হয় এ নাটকের কোনো পাত্রপাত্রীর জীবনেই আর ঘটেনি। শুটিং শুরুর আগে একটা তিনতলা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। প্রথম দিন শুটিংয়ে গিয়ে বাড়ির অন্দরসাজ আমাদের মোটেও পছন্দ হয়নি। তারপর আমরা নিজেরাই লেগে গেলাম বাড়ি গোছাতে। তিন দিন কেনাকাটা করে শুটিং-বাড়ি সাজালাম। এ কদিন কোনো শুটিংই হয়নি।ঈদের জন্য কী কাজ করেছেন?ঈদের জন্য পাঁচ-ছয়টি নাটক করলাম। এর মধ্যে জাহানারা নূরীর একটি টেলিছবি আর আনোয়ার হোসেনের রঙ্গরস নাটকটি আছে। সৈয়দ শামসুল হকের লেখা ও ফরিদুর রহমানের পরিচালনায় রক্তমাংসের মানুষ নামের একটি নাটকেও অভিনয় করেছি। বিনোদন প্রতিবেদক