নিন্দা কুড়ালেন জেনিফার লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসিদ্ধ ফিয়াট গাড়ির সাম্প্রতিক এক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। ওই গাড়ির কোম্পানির হর্তাকর্তারা ভেবেছিলেন, এই তারকার জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিজ্ঞাপনচিত্র করলে তা ভালোই সাড়া জাগাবে। কিন্তু সে গুড়ে বালি। উল্টো এখন নিন্দার ঝড় সামলাতে হচ্ছে। স্মোকিং গান সাময়িকী সূত্রে এ কথা জানা যায়।বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে, ফিয়াট ৫০০ গাড়িটি চালিয়ে লোপেজ ম্যানহাটন থেকে ব্রঙ্কসে যাচ্ছেন। ব্রঙ্কস লোপেজের নিজ শহর। কিন্তু আসল ঘটনা হচ্ছে, বাস্তবে লোপেজ সেখানে যাননি। জেনিফারের মতো দেখতে অন্য একজনকে দিয়ে ব্রঙ্কসের অংশটুকুর দৃশ্য ধারণ করা হয়েছে। পরে লস অ্যাঞ্জেলেসে ফিয়াটে বসা লোপেজের দৃশ্য জোড়া দেওয়া হয়েছে ওই দৃশ্যের সঙ্গে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এখন শুরু হয়েছে দুয়ো-দুয়ো। দ্য ওয়ার্প ডটকম।