নিপীড়ন বন্ধে আরও তিন দিন সময় পেল সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিরোধীদের ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়ন বন্ধে দামেস্কোকে আরও তিন দিনের সময় বেঁধে দিয়েছে আরব লিগ। একই সঙ্গে দেশটিতে পর্যবেক্ষক প্রবেশের অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মরক্কোর রাজধানী রাবাতে গতকাল বুধবার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসি অনলাইন জানিয়েছে।এর আগে গত শনিবার মিসরের রাজধানী কায়রোতে সংস্থাটির এক জরুরি বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিরিয়াকে সংস্থাটি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং হত্যাযজ্ঞ বন্ধে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু আরব লিগের এ সিদ্ধান্তে বৃদ্ধাঙুলি দেখিয়ে বিরোধীদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিতে গতকাল মরক্কোয় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বসে।আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি সাংবাদিকদের বলেন, ‘সহযোগিতা না করলে সিরিয়া অবরোধের মুখে পড়বে।’আল থানি বলেন, ‘লিগ সিরিয়ার সরকারকে তিন দিনের সময় দিচ্ছে তাদের বেসামরিক লোকদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে।’কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সময়ের মধ্যে দামেস্কো সংস্থাটিকে সহযোগিতা না করলে তারা অবরোধের মুখে পড়বে।এ বৈঠকের সময় আসাদ সমর্থকেরা দামেস্কোয় অবস্থিত মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে হামলা চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাবাতে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে মরক্কো। এ ছাড়া সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স।