নিবিড় পরিচর্যাকেন্দ্রে আবদুর রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক আশঙ্কাজনক অবস্থায় যুক্তরাজ্যের লন্ডনব্রিজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি গত পাঁচ দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন।চিকিত্সকেরা বলেছেন, আবদুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক। তাঁর লিভার একেবারেই কাজ করছে না। জরুরি অবস্থায় তাঁর লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। যুক্তরাজ্যের আওয়ামী লীগ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে আবদুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে দলীয় নেতা-কর্মীদের ভিড় করার আশঙ্কায় খবরটি গোপন রাখা হয়েছিল।